• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র বাজিতপুর বাজার

নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা যাত্রীবাহী ট্রলারে রহস্যজনক আগুন 

Reporter Name / ১১৯ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নিজেস্ব প্রতিবদকঃ নিকলীতে নদী ঘাটে বেঁধে রাখা যাত্রীবাহী দুটি ইঞ্জিন চালিত নৌকাতে আগুন। এ সময়ে একটি নৌকা সম্পূর্ণ পুড়ে যায় আর সাথে  থাকা অপর নৌকাটিরও বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে পুলিশ প্রশাসনের ভাষ্য, গভীর রাতের ঘটনা হলেও পুলিশকে জানানো হয়েছে দুপুরের দিকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান। পুলিশ প্রকৃত রহস্য উদঘাটনেরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন। 

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের মহরকোনার ও দামপাড়া ইউনিয়নের কামালপুরের মাঝামাঝি অংশ দিয়ে প্রবাহিত ঐতিহাসিক সৌয়াইজনী নদী। সেই নদী তীরবর্তীতে রাতে বাধা থাকে অসংখ্য ছোট-বড় নৌকা। মূলত পর্যটকদের উদ্দেশ্যে ভাড়ার লক্ষ্যেই তৈরি এসব নৌকা। অনুসন্ধানে উঠে আসে উপার্জনের লক্ষ্যে স্থানীয় মাঝিদের অধিকাংশরাই ধার দেনা করে তৈরি করে থাকে এসব নৌকা। 

সৌয়াইজনী নদীর উপর নির্মিত ব্রিজের কাছাকাছি কামালপুর নামক নদী ঘাটে গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আগুনের দৃশ্য মিলে। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করে চলেছেন যেহেতু পানির উপরে ভাসমান নৌকা সেক্ষেত্রে পেট্রোল জাতীয় উপাদানের মাধ্যমে দুর্বৃত্তদের পরিকল্পিত আগুন হয়ে থাকতে পারে। তবে কে বা করা এ ঘটনায় জড়িত, কিভাবে এর সূত্রপাত তার কোনো সন্ধান এখনো মিলেনি।

অসংখ্য স্থানীয়ের দেয়া তথ্যমতে, আবুল কালামের ইঞ্জিনচালিত ট্রলারটি নিত্যদিনের মতো গত রাতেও ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে পথচারীরা হঠাৎ নৌকায় আগুন দেখত পান। আগুন দেখে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে আবুল কালামের নৌকার সংলগ্নে তার চাচাতো ভাইয়েরও একটি নৌকা থাকায় সেই নৌকারও কিছু অংশ পুড়ে যায়।

সদর সংলগ্ন দামপাড়া ইউনিয়নের কামালপুরের ব্রিজের কাছাকাছি এলাকার কামরুল ইসলামের ভাষ্যমতে, পানির উপরে ভাসমান নৌকায় সাধারণত পেট্রোল জাতীয় উপাদান ছাড়া এতো ভয়াবহ আগুন ধরার সম্ভাবনা খুব কম থাকে।তার ধারণা মতে, হয়ে থাকতে পারে ক্ষতি সাধনের লক্ষ্যে দুর্বৃত্তের দেয়া এটি কোনো পরিকল্পিত আগুন। 

নৌকার মালিক ও মালিকদের দাবি এটা পরিকল্পিত আগুন হতে পারে। দুইটি নৌকায় সব কিছু মিলিয়ে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সঠিক তদন্ত না করে অনুমান নির্ভর কিছু বলা যাচ্ছে না। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd