• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীর হাওরে থেমে গেছে বৈঠার ঝড় হারিয়ে যাচ্ছে নৌকা বাইচের ঐতিহ্য, ক্ষয়ে যাচ্ছে হাওরের লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল

‘ইত্যাদি’ এবার সারদায়

Reporter Name / ১১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ঢাকাঃ অবশেষে ধারণ করা হয়েছে দেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। পদ্মা পলিবিধৌত, বরেন্দ্রভূমি ও ইতিহাস খ্যাত, পরিচ্ছন্ন নগরী রাজশাহীর সারদায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমিতে এবারের পর্বটি ধারণ করা হয়েছে। যা আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানটি ৩০ অক্টোবর (শুক্রবার) প্রচারিত হওয়ার কথা থাকলেও ওই দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হওয়ার কারণে অনুষ্ঠানটি প্রচার হবে ২৯ অক্টোবর। যা পুনঃপ্রচার করা হবে আগামী ১ নভেম্বর (রোববার) রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, ‘ইত্যাদির’ দৃশ্য ধারণ করা হয়েছে গত ১৪ অক্টোবর। প্রাচীন নিদর্শনসমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাংলাদেশ পুলিশ একাডেমির অভ্যন্তরে গ্রিক-রোমান স্থাপত্যশৈলীতে নির্মিত ২৫০ বছরের প্রাচীন নিদর্শন ছোটকুঠির সামনে এটি ধারণ করা হয়।
‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।
আগামীনিউজ/এএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd