• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র বাজিতপুর বাজার

কিশোরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি

Reporter Name / ৯৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদ চত্বর থেকে শোভাযাত্রা ও র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজের মাঠে এসে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে। এ সময়ে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতেও স্লোগান তোলেন স্থানীয় নেতাকর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদে সামনে জড়ো হতে থাকে শিবিরের শত শত নেতাকর্মীরা। পরে সকাল সাড়ে ৯টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য র‌্যালি শোভাযাত্রা শুরু করে। এই শোভাযাত্রায় জেলার বিভিন্ন শাখা উপশাখা থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। শোভাযাত্রা থেকে নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগানও তোলেন এই সময়ে। এ সময়ে যুদ্ধাপরাধ মামলায় আটক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতেও স্লোগান তোলেন শিবিরের অসংখ্য নেতা-কর্মীরা। শোভাযাত্রা শেষে গুরুদয়াল সরকারি কলেজের মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে সমাবেশের লক্ষ্যে মিলিত হয় ছাত্রশিবিরের নেতাকর্মী। সমাবেশে বক্তব্যে ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন বলেন, ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অনতিবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা হত্যা যজ্ঞ চালিয়েছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। পাশাপাশি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে বলে দাবি তোলেন। এছাড়াও সকল শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। তাছাড়া ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন মর্মান্তিক ট্রাজেডিরও বিচারের দাবি তোলেন। ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলমের নেতৃত্বে এই শোভাযাত্রায় সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা, ডক্টর জহির সাদাত, খালেদ হাসান জুম্মন, আবু নাসের মোহাম্মদ নঈম, মাহফুজুল হক মাসুম, মুস্তাকিম বিল্লাহ, মাহফুজুর রহমান, জুনায়েদ সাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd