• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীর হাওরে থেমে গেছে বৈঠার ঝড় হারিয়ে যাচ্ছে নৌকা বাইচের ঐতিহ্য, ক্ষয়ে যাচ্ছে হাওরের লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম

Reporter Name / ৭৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
তিনি আরো বলেন, যেকোনো ধরনের অনিয়ম উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সাংবাদিকরা দেশ ও সমাজের বিভিন্ন পর্যায়ের অনিয়মগুলো সবার সামনে তুলে ধরেন। ফলে, সরকার সেগুলোর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে। তাই সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা লেখনীর মাধ্যমে সাংবাদিকদের তুলে ধরতে হবে।
প্রতিমন্ত্রী গতকাল রবিবার মেহেরপুরে বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের অনুসন্ধিৎসু ও মননশীলভাবে প্রকৃত সংবাদ জনগণের কাছে প্রকাশ করতে হবে। মানুষ সব সময় প্রকৃত খবরটি জানতে চায়। অনেক সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে প্রকৃত ঘটনাকে আড়াল করে মানুষের সামনে অসত্য তথ্য তুলে ধরা হয়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই সকলকে অপসাংবাদিকতা থেকে দূরে থাকতে হবে।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন বক্তব্য রাখেন।
আগামীনিউজ/মিথুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd