• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র বাজিতপুর বাজার

প্রাকৃতিক হ্যান্ড স্যানিটাইজার উদ্ভাবন

Reporter Name / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ঢাকাঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নিমোলজিস্ট, হার্বালিস্ট, পার্মাকালচারিস্ট এবং পার্মাথেরাপির জনক ড. নিম হাকিম বিভিন্ন ভেষজ ও প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি করেছেন, প্রাকৃতিক হ্যান্ড স্যানিটাইজার যা সারা বিশ্বে প্রথম। এই স্যানিটাইজারে কোন অ্যালকোহল বা অন্য কোন ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই। তিনি রিফাইন্ড নিম ওয়েল, কোকোনাট ওয়েল (আরবিডি) , অলিভ ওয়েল, কানানজওয়েল ও লেমনগ্রাস ওয়েলের সমন্বয়ে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন। যা যে কোন ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে হাতের তালুসহ সমস্ত শরীরকে শতভাগ নিরাপদ রাখতে সক্ষম।
তিনি বলেন, অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহারে শুধু ক্ষতিকর ভাইরাস-ব্যাকটেরিয়াই মরে না সাথে সাথে উপকারী বেনিন ব্যাকটেরিয়াও ধ্বংস হয়। যা মানুষের  জন্য খুবই ক্ষতিকর। অ্যালকোহল অতি দাহ্য পদার্থ হওয়ায় যে কোন সময় তা থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এতে সম্পদের ক্ষয় ক্ষতি সহ প্রাণহানিও হতে পারে। ইতিমধ্যে অগ্নিকাণ্ডসহ প্রাণহানির ঘটনাও ঘটেছে। এছাড়াও দীর্ঘদিন অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহারে ত্বকের রঙ পরিবর্তন ও  জ্বালা পোড়া এমনকি ক্যানসারের মত ভয়াবহ প্রাণঘাতী রোগেরও সম্ভাবনা রয়েছে।
ড. নিম হাকিম দাবি করেন, তাঁর উদ্ভাবনকৃত ড. নিম প্রাকৃতিক হ্যান্ড স্যানিটাইজারে উপকার ছাড়া কোন প্রকার ক্ষতির সম্ভাবনা নেই।
আগামীনিউজ/এএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd