• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র বাজিতপুর বাজার

অপরিকল্পিত রাস্তাই পর্যটকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে 

Reporter Name / ৬৮১ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক, হাওরাঞ্চলের পর্যটন এলাকা ভ্রমণের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে নিকলীর সদর এলাকা দিয়ে প্রবেশের অন্যতম সরু রাস্তা। প্রচন্ড রোদ ভ্যাপাসা গরমে আটকা পড়ে আছে ট্রাকভর্তি গবাদিপশু। আশঙ্কা দেখা দিয়েছে দুর্ঘটনার!

কিশোরগঞ্জের একাধিক হাওরের পর্যটন স্থানে দক্ষিণ দিক থেকে আসা সকল প্রকারের গাড়ির চালক ও যাত্রীদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হাওর এলাকায় বর্ষার পানি বাড়ার সাথে সাথেই উপচেপড়া ভীড় দেখা দিয়েছে বিভিন্ন জেলা, উপজেলা ও স্থানীয় দর্শনার্থীদের মাঝে। তবে ১১ জুন দুপুরের দিকে চরম পর্যায়ের ভোগান্তির দৃশ্য চোখে পড়ে জেলার সর্ব বৃহৎ গরুর হাট উপলক্ষে হাওরের উত্তর দিকে গরু বোঝাই করা টাকের সাথে দক্ষিণ দিকের একাধিক রাস্তা দিয়ে আসা পর্যটকদের গাড়ীর মুখোমুখি অতিক্রমের বিষয়ে। এর ফলে তৈরি হয়েছে তীব্র যানজটের। ঘন্টার পর ঘন্টার অপেক্ষায় থাকতে দেখা গেছে সারি সারি গাড়িকেও। ভ্যাপসা গরমে অতিষ্ঠ চালক ও যাত্রীদের পাশাপাশি গরু-ছাগল ওমহিষগুলোকে গাড়িতেই হাঁপাতে দেখা গেছে। বিপাকে পড়েছে রাস্তার পাশের দোকানী এবং স্থানীয় পথিকরা। সরেজমিনে দেখা গেছে রোদারপুড্ডা চৌরাস্তা মোড় থেকে শুরু করে নিকলী সদর পর্যন্ত এ ধরণের ভীড়ের চিত্র। স্থানীয় আইন শৃঙ্খলার দায়িত্বে থাকদেরকেও এই বিষয়ে ফোন করে জানানো হয়েছে যানজট নিরসনের লক্ষ্যে। স্থানীয় অসংখ্য জনগণ যানজট নিরসনে এগিয়ে এলেও অপরিকল্পিত সরু রাস্তার ফলে ব্যর্থতারই পরিচয় দিচ্ছে। শুধু নিকলী সদর এলাকাতেই এই অবস্থা নয় বরং আশেপাশের নিকলী টু বাজিতপুর এবং সীমান্তবর্তী কটিয়াদী এলাকার করগাঁও থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত এই করুন অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়াও এখানকার সড়ক ও জনপদের রাস্তার নিম্নমানের কাজের ফলে অনেকাংশে ভাঙ্গনের দৃশ্যতো চোখে পড়ার মতোই। বেহাল দশাও এসব রাস্তার যানজট তৈরি এবং ভোগান্তির জন্যে অনেকাংশে দায়ী বলে উল্লেখ করেন স্থানীয়রা।

পর্যটকদেরকে বলতে শোনা যাচ্ছে প্রবেশ পথের এসব রাস্তা যদি অচিরেই মেরামত না করা হয় তাহলে পর্যটক বিমুখ হবে। এছাড়াও ভোগান্তির কারণে গরু বেপারীদেরকে বলতে শোনা যাচ্ছে এ অবস্থা দীর্ঘ সময় ব্যাপী হলে তাদের গরু হিটস্ট্রোক করে মারা যেতে পারে। তাই কর্তৃপক্ষের নজরদারি কামনা করেছেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিনের সাথে এই বিষয়ে কথা হলে তিনি যানজটের বিষয়টি দেখবেন বলেও উল্লেখ করেন।

পর্যটন এলাকার অপরিকল্পিত সড়ক ও জনপদের রাস্তার বিষয়ে নিকলী উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম এবং নিবার্হী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তির সাথে মুঠোফোনে ১১জুন দুপুরে কথা বলার চেষ্টা করা হলেও কাউকেই পাওয়া যায়নি।

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd