নিজেস্ব প্রতিবেদকঃ কটিয়াদিতে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে এক ছাত্রদল নেতা নিহত হয়। এছাড়াও এ সময়ে আরও অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় কটিয়াদী থানা পুলিশ দুইজনকে সন্দেহজনকভাবে আটক করেছে বলে জানা গেছে।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে গত ২২ মার্চ দুপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহত আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁ এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠন নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্ততপক্ষে ১০ জন আহত হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময়ে ছাত্রদল নেতা আশিকের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।
এ বিষয়ে হোসেনপুর ও কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, সংঘর্ষের বিষয়ে জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এ সময়ে ১জন নিহত হয়েছেন বলে নিশ্চিতের পাশাপাশি বাকী আরও কয়েকজনকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলেও উল্লেখ করেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের বিষয়েও আটক অভিযান চলমান রয়েছে বলে উল্লেখ করেন। এছাড়াও নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।