• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীর হাওরে থেমে গেছে বৈঠার ঝড় হারিয়ে যাচ্ছে নৌকা বাইচের ঐতিহ্য, ক্ষয়ে যাচ্ছে হাওরের লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল

কটিয়াদী মডেল মসজিদের মাওলানা কামাল উদ্দিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত 

Reporter Name / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

আহসানুল হক জুয়েল নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন কটিয়াদী মডেল মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন।

জানা গেছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ কামাল উদ্দিন জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামের গৌরব অর্জন করেছেন। আজ রবিবার (২৯ জুন) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁকে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম হিসেবে পুরস্কৃত করা হয়।

জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম মাওলানা মোঃ কামাল উদ্দিনের হাতে স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের বিজয়ী ৩ গ্রুপের ৯ জন করে প্রতিযোগী এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জাতীয় পর্যায়ে ৩ জন শ্রেষ্ঠ ইমাম, বিভাগীয় পর্যায়ে ২৪ জন, জেলা পর্যায়ে ১৯২ জন ইমাম এবং ৬৪ জন শ্রেষ্ঠ খামারী ইমামকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কটিয়াদী মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ কামাল উদ্দিন জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামের গৌরব অর্জন করায় কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। মডেল মসজিদের ইমাম সাহেবকে আরো অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী, কটিয়াদী বাজার বণিক সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকগণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd