• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র বাজিতপুর বাজার

‘জাকির ভাই আমাকে জীবন ভিক্ষা-দে’ হত্যার সময়ে কুলিয়ারচরে ব্যবসায়ীর আকুতি, গ্রেফতার-৫

Reporter Name / ২৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আলি জামশেদ, কিশোরগঞ্জঃ  কুলিয়ারচরের ফরিদপুরে এক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে নাটকীয় কায়দায় হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহ ভাজন ৫ আসামীকে গ্রেফতার করেছে বলে জানান সংশ্লিষ্ট থানা পুলিশ।

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার ইব্রাহিমের ছেলে হানিফ মিয়া। তিনি কাঠের ব্যবসার সাথে তিনি জড়িত ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। হত্যার ঘটনায় হানিফ মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৩৫) অভিযোগ করে বলেন, গত ১৩ মে, রাত আনুমানিক ১০ ঘটিকার সময় এলাকার আনোয়ার হোসেন তার স্বামীকে ফোন কলে ডেকে নিয়ে যায়। এরপর বাচ্চাদের নিয়ে তিনি ঘুমিয়ে পরেন। রাত ১২টা বাজে ৪৭ মিনিটের দিকে তার স্বামী তার ব্যক্তিগত মোবাইলে ফোন দেন। কিন্তু তখন কোন কথা বলতে পারেননি তিনি। আয়েশা আরো জানান, তিনি শুধুই শুনতে পাচ্ছিলাম “জাকির ভাই আমাকে জীবন ভিক্ষা দে”। তখন জাকির বলতে থাকে তোর কোন বাপ আছে বল পারলে তোকে বাচাঁতে? ফোনে কথা বলা জাকির মিয়া (৪০) একই এলাকার লস্করের ছেলে বলে জানা গেছে। এ মোবাইলের মাধ্যমে শুনতে পেরে ঘটনার কিছুক্ষণ পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে জানতে পারে, হানিফকে জাকির হোসেনের বাড়ির ভিতরেই আটকে রাখা হয়েছে। তবে স্থানীয়রা বহু চেষ্টা করেও ষ বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেননি বলে সরেজমিনে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রেক্ষিতে এক পর্যায়ে ৯৯৯ -এ ফোন দিলে ভোর ৫ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং হানিফের মরদেহ উদ্ধার করেন। ঘটনার সাথে জরিত সন্দেহ ভাজন পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, ফরিদপুরের ছবর আলীর ছেলে লস্কর আলি (৭৫), হোসেন ব্যাপারির ছেলে আয়াত উল্লাহ্ (৩২), লস্কর আলীর স্ত্রী হেলেনা বেগম (৬০), জাকির হেসেনের স্ত্রী খুকি বেগম (৫০) এবং রাসেল মিয়ার স্ত্রী নাদিয়া আক্তার (২৩)। অপরদিকে এই হত্যাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা সকালে জাকির হোসেনের বাড়িতে ক্ষোভে আগুন ধরিয়ে দেয়। তবে অভিযুক্ত জাকির হোসেন পলাতক বলে জানিয়েছে কুলিয়ারচর থানা পুলিশ।

এছাড়া খোঁজ নিয়ে আরও জানা গেছে, জাকির হোসেন একজন মাদক ব্যবসায়ী। তার মাদক ব্যবসায় হানিফ মিয়া বাধা নিষেধ দিতেন প্রায় সময়ই। এই বাধা নিষেধকে কেন্দ্র করে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয় বলেও জানা গেছে। আর এই শত্রুতার জেরেই জাকির হোসেন হামিফ মিয়াকে হত্যা করেন বলে পরিবার এবং স্থানীয়দের অভিযোগ।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ৫ জনকে গ্রেফতার করে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পাশাপাশি লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd