• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র বাজিতপুর বাজার

নিকলীতে ৪ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পারিবারিক কলহকে প্রাথমিকভাবে কারণ মনে করছে পুলিশ

Reporter Name / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ নিকলীতে চার সন্তানের জননী জোসনা বেগম (৪০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গত মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের উত্তরহাটি এলাকায় নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে নিকলী থানা পুলিশ।

নিহত জোসনা বেগম প্রবাসী গিয়াস উদ্দিনের (৫০) দ্বিতীয় স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর গিয়াস উদ্দিন কটিয়াদী উপজেলায় জোসনাকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে তার দুই কন্যা সন্তান ছিল, যাদের ইতোমধ্যে বিয়ে হয়েছে। জোসনার সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, বাহ্যিকভাবে তাদের সংসার স্বাভাবিকই মনে হতো। কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। প্রায় তিন বছর আগে গিয়াস উদ্দিন মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে আসেন। তবে ঘটনার পর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে তিনি গ্রাম পুলিশ আব্দুল মোতালিবকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে ঘরের চৌচালা টিনের ধরণার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জোসনার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন; তবে একটি সালিশে ব্যস্ত থাকার কথা জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমির হামজা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণ বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।” এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd