• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র বাজিতপুর বাজার বাজিতপুরে যুবকের ওপর হামলার অভিযোগ, মুখে ২৪ সেলাই ‘জাকির ভাই আমাকে জীবন ভিক্ষা-দে’ হত্যার সময়ে কুলিয়ারচরে ব্যবসায়ীর আকুতি, গ্রেফতার-৫ কিশোরগঞ্জে ইপিআই টিকার ঘাটতি, উদ্বেগ বাড়ছে কাঙ্খিত স্বাস্থ্য সেবায়, স্বাস্থ্যঝুঁকিতে মা ও শিশু 

বিএনপির অভ্যন্তরীণ দন্দ্বের কারণে বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

আহসানুল হক জুয়েল নিকলী কিশোরগঞ্জ থেকেঃ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা বিএনপির দন্দ্ব ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে আজ শনিবার (৫ জুলাই) এর পূর্ব নির্ধারিত বিএনপির সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় কিশোরগঞ্জ জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার “নাজিম উদ্দিন ভূঁইয়া” মাঠে পূর্ব নির্ধারিত অনুষ্ঠেয় সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রধান অতিথি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

পূর্ব নির্ধারিত শনিবার (৫ জুলাই) বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, “অভ্যন্তরীণ কোন্দলের কারণে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (৪ জুলাই) বাজিতপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সম্মেলন স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরবর্তীতে আলোচনা করে বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে ।

২০১৫ সালে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জুর মৃত্যুর পর শেখ মজিবুর রহমান ইকবালকে আহ্বায়ক করে গঠিত কমিটি দীর্ঘদিন পূর্ণাঙ্গ না হওয়ায় দলের একটি অংশ ক্ষুব্ধ। ওই অংশের নেতারা কমিটি ভেঙে নতুন সম্মেলনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। তাদের অভিযোগ, তৃণমূলের নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামীপন্থী সুবিধাভোগীদের নিয়ে সম্মেলন আয়োজনের ষড়যন্ত্র চলছে। তাই তারা গত বুধবার (২ জুলাই) একটি জনসভা করে সম্মেলন প্রতিহতের ঘোষণা দেন। জনসভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সম্মেলনে কেউ অংশ নিতে এলে তাকে ফিরিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd