• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীর হাওরে থেমে গেছে বৈঠার ঝড় হারিয়ে যাচ্ছে নৌকা বাইচের ঐতিহ্য, ক্ষয়ে যাচ্ছে হাওরের লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল

সামুদ্রিক শৈবালের পুষ্টিগুণ

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ঢাকাঃ সামুদ্রিক শৈবালের পুষ্টিগুণ প্রকৃতিতে প্রাপ্ত যেকোন উদ্ভিদের চেয়ে বেশী। অধিকাংশ সামুদ্রিক শৈবাল মানুষের উপাদেয় খাদ্য। আয়োডিনের প্রধান উৎস হলো সামুদ্রিক শৈবাল যা মানুষের বুদ্ধিমত্তা বিকাশে সহায়তা করে। মানুষের বুদ্ধিমত্তা বিকাশ, শারীরিক ও মানসিক সুষম বৃদ্ধির জন্য সামুদ্রিক শৈবালজাত খাদ্যসামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পুষ্টিহীনতা, ডায়বেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, গলগন্ড, পেটের পীড়া ও ক্যান্সারসহ জটিল রোগব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য সামুদ্রিক শৈবালজাত খাদ্যসামগ্রী খাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সামুদ্রিক শৈবালে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট, বিটা কেরেটিনযুক্ত ভিটামিন এ, ভিটামিন বি-১২, ভিটামিন সি, ডি, ই এবং কে রয়েছে। সামুদ্রিক শৈবাল মানবদেহে উচ্চ রক্তচাপ কমায়, স্বল্প কোলেস্টরেল বজায় রাখে ও স্ট্রোক প্রতিহত করে। সামুদ্রিক শৈবাল হতে এগার, কেরাজিনান এবং এল্গিনেট উৎপন্ন হয় যা শিল্প কারখানায় এবং ওষুধ শিল্পে মূল্যবান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
বিশ্বের বহুদেশে এই সামুদ্রিক শৈবাল মানুষের খাদ্যে পুষ্টি বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে। সামুদ্রিক শৈবাল ভালভাবে পরিষ্কার করে তাজা অবস্থায় সালাদ হিসেবে খাওয়া যায়। যে কোন খাদ্যে অন্যান্য উপাদানের সাথে অল্প পরিমাণ হিপনিয়া শৈবাল ব্যবহার করে খাদ্য উপাদানের পুষ্টিমান বহুগুণ বৃদ্ধি করা যায়। সামুদ্রিক শৈবাল সমৃদ্ধ খাদ্যগুলো হলো- সালাদ, সুপ, আচার, পিঠা, চানাচুর, জেলী, সস ইত্যাদী।
চীন, জাপান, কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভারত এই সামুদ্রিক শৈবাল চাষাবাদ ও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। আমাদের দেশেও এই সামুদ্রিক শৈবাল চাষবাদ ও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব এবং উপকূলীয় দরিদ্র জনগোষ্টির কর্মসংস্থান সৃষ্টিতে আধুনিক পদ্ধতিতে শৈবাল চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
আগামীনিউজ/মিথুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd