• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীর হাওরে থেমে গেছে বৈঠার ঝড় হারিয়ে যাচ্ছে নৌকা বাইচের ঐতিহ্য, ক্ষয়ে যাচ্ছে হাওরের লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল

কবি টোকন ঠাকুর গ্রেফতার

Reporter Name / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ঢাকাঃ কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পরে কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিউমার্কেট থানার ওসি শ ম কাইয়ুম জানান।
তিনি বলেন, টোকন ঠাকুরের বিরুদ্ধে সিএমএম কোর্টে একটি মামলা ছিল। আদালত থেকে পাওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে সন্ধ্যায় গেফতার করা হয়েছে। মামলাটি কী অভিযোগের, তা জানাতে পারেননি তিনি।
কথা সাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প ‘কাঁটা’ অবলম্বনে একই শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিলেন টোকন ঠাকুর।
অনুদানের অর্থ গ্রহণের নয় মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করতে পারেননি তিনি।
ছবি নির্মাণ শেষ করতে কিংবা অর্থ ফেরত চেয়ে একাধিকবার তাকে চিঠি পাঠিয়েও কোনো উত্তর না পাওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা দায়ের করেছিল তথ্য মন্ত্রণালয়।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলাম বলেন, এক মাস আগে আমরা জেনেছিলাম তার বিরুদ্ধে সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
আগামীনিউজ/জেহিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd