• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীর হাওরে থেমে গেছে বৈঠার ঝড় হারিয়ে যাচ্ছে নৌকা বাইচের ঐতিহ্য, ক্ষয়ে যাচ্ছে হাওরের লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল

কিশোরগঞ্জে আওয়ামীলীগের চার নেতা কারাগারে

Reporter Name / ১১০২ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

আহসানুল হক জুয়েল, নিকলী (কিশোরগঞ্জ) থেকে: কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়কসহ চার নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ রবিবার (১৩ জুলাই) দুপুরে চারজন আওয়ামী লীগ নেতা আদালতে আত্মসমর্পণ করলে কিশোরগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারিক হাকিম নুরুল আমিন বিপ্লব আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামি আওয়ামী লীগ নেতারা হলেন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান সোহেল, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহরিয়ার মানিক ও জাঙ্গালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম।

জানা গেছে , পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাহবুবুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মো. আক্তারুজ্জামান সোহেল, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহরিয়ার মানিক ও জাঙ্গালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলামের বিরুদ্ধে গত বছর ২০২৪ সালের ৪ আগস্ট পাকুন্দিয়া সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় পাকুন্দিয়া থানায় উক্ত আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে আজ রবিবার ১৩ ই জুলাই দুপুরের দিকে কিশোরগঞ্জের সিনিয়র জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুণরায় জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কৌঁশলি (পিপি) অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd