• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীর হাওরে থেমে গেছে বৈঠার ঝড় হারিয়ে যাচ্ছে নৌকা বাইচের ঐতিহ্য, ক্ষয়ে যাচ্ছে হাওরের লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল

ফাঁসির দড়ি বানায় যেই কল, হেইডা অইলো পাটকল

Reporter Name / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

https://youtu.be/HoiJMdDh-OE
ঢাকাঃ আব্বায় তহন নামাজে দাঁড়ানো, তাকবির দিছে মাত্র।
পুলিশ আইসা কয়, জলিল কই? কই আছে শুয়ারের বাচ্চা?
আমার হাতে এক মুঠ কাঁচের গুলি, হাতে গুলেন্টি থাকলে মাইরা দিতাম।
তা’গো হাতে বন্দুক।
তকবির শ্যাষ কইরা, নিয়ত বাধছে আব্বায়।
নাওয়াইতুয়ান উছাল্লিয়া-লিল্লাহি তালা ছালাছা রাকাতাই সালাতিল মাগরিব ফারজুল্লাহি তালা মুতাজ্জিহান-ইলাজ্জিহাতিল কা-বাতিশ শরিফাতি আল্লাহু আকবার।
পিছন থেইক্যা খপ কইরা ধরলো দুইজন পুলিশ। আর দুইজন বন্দুক উচায়া কয়, শুয়োরের বাচ্চা, নেতাগিরি মারাও! একজন লাত্তি দিলো মাজায়। আব্বা রুকুর মতো কইরা অর্ধেক ভাইঙ্গা পরলো, আমি তাকায়া দেখলাম। আন্ধারে আব্বায় যেন, খোদার জমের সাথে খিচ দিয়া উঠলো, ছাড়েন, নামাজটা পরতে দেন।
নামাজ তোর পুটকি দিয়া দিমু, থানায় চল আগে। হিচকা টাকে কুরবানির খাসির কইলজ্যার মতো টান দিয়া বাইর কইরা নিয়া গেলো আব্বারে। আমি যেন টের পাইলাম না কিছু, যখন টের পাইলাম তখন আমার হাত থেইক্যা কাঁচের গুলি পইড়া ছরায়া গেছে… সন্ধ্যার আন্ধারে খুইজা পাইলাম না একটাও।
মায়, চিৎকার দিয়া পইরা আছে বারান্দায়। পাশের বাড়ির মতবর আইলো খানিক পর, আগেই কইছিলাম জইল্লা’রে, পাটকল গেলে তোর কি? কামলা আছিলি, পাটকল গেলে আমার ইটভাটা তো আছিলো! কি বড় নেতা আমার! কথা কানে গেলো না, এহন পইচা মর গা জেলে!
পাটকল, পাটকল, পাটকল, আমি কি আর এতো বুঝি! মারে জিগাইলাম, মা পাটকল কি?
মায় কয়, আমাগো ক্ষ্যাতের পাট দিয়া আমাগো জইন্য ফাঁসির দড়ি বানায় যেই কল, হেইডা অইলো পাটকল।
আগামীনিউজ/এমকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd