• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র বাজিতপুর বাজার

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

Reporter Name / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ঢাকাঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি বর্তমানে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার ল্যাব এইডের চিকিৎসক ও দেশের খ্যাতিমান হার্ট সার্জন প্রফেসর ডা. লুৎফর রহমান জানান, রুহুল কবির রিজভীর ফলোআপ পরীক্ষা করে দেখা যায় তার শারীরিক অবস্থা ইম্প্রুভ হয়েছে। তার হার্টের সমস্যা ৩০ ভাগ থেকে ৪৫ ভাগে উন্নতি হয়েছে। ব্লাড সুগার সামান্য আনকন্ট্রোলড থাকলেও ডায়াবেটিকস পুরোপুরি কন্ট্রোলে আছে। সার্বিকভাবে তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তাই আগামীকাল তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। বাসায় তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে। দেড় মাস পর আবারও তার এনজিওগ্রাম করতে হবে।
রিজভী আহমদের ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক, নার্সসহ যারা তার চিকিৎসা ও সার্বিক খোঁজ খবর নিয়েছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য গত ১৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ল্যাব এইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার এনজিওগ্রাম করা হলে হার্টে ব্লক ধরা পড়ে।
আগামীনিউজ/আশা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd