• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র বাজিতপুর বাজার

নিকলীতে গরু হাটের কমিটির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

Reporter Name / ৭৫৯ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিজেস্ব প্রতিবেদকঃ নিকলীতে গরুর হাট উপলক্ষে নতুন ইজারাদার ও সংগঠন কর্তৃক এলাকাবাসীর উদ্যোগে বিশাল ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন গত ২৮ মার্চ (শুক্রবার) স্থানীয় দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের গুপিরায় বাজার একটি অতি পরিচিত প্রাচীন  বাজারের নাম। ২০০৯ সাল থেকে এ বাজারের অন্তর্ভূক্ত হয় গরুর হাট। হাটের দায়িত্ব থাকাদের বিরুদ্ধে শুরু থেকেই ছিলো ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। কথিত ১৩ সমাজের অধীনস্থরা এ হাটের মালিক। প্রায় ১০ হাজারের কাছাকাছি লোক হলে যদিও হাটটি ইজারা আনা হয়ে থাকে একক ব্যক্তির নামে।

সাম্প্রতিক বাজারটি সিন্ডিকেট ভেঙ্গে ইজারায় এসেছে অতীতের তুলনায় প্রায় ১৩ গুনের কাছাকাছিতে ব্যাতিক্রমীভাবে। গত ২০২৪ সালের ভ্যাট আয়করসহ ৩১ লক্ষ টাকার স্থলে বর্তমানে ৪ কোটির কাছাকাছিতে। একদিকে সরকার যেমন সঠিক ইজারা মূল্য লাভবান অপরদিকে সাধারণ জনগণও উৎসাহিত সঠিক হিসাব নিকাশ জানতে পেরে। দীর্ঘ ১৬ বছরেও সঠিক হিসাব কাউকে দেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। অতীতের কমিটির দায়িত্বে থাকা অসাধুদের অনেকে লুটপাট ও দুর্নীতি করে কোটিপতি বনে গেছেন। প্রতিবাদ করেও অনেককে একঘরে থেকে শুরু করে নানাবিধ নির্যাতনের শিকার হতে হয়েছে। কথিত হাটের উপদেষ্টা কামরুল ইসলাম মানিক কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের নামে এবং প্রশাসনের নামে করেছে চাঁদাবাজি। এছাড়াও ইজারাদার আলম এবং মানিক কৌশলে ২০ লক্ষ টাকা আত্মসাতের চেষ্টায় লিপ্ত রয়েছে। টাকা ফেরতের বিষয়ে তাদের সাথে কথা হলে দিবো দিচ্ছি বলেও সময় ক্ষেপণ করে চলেছেন।

স্থানীয়দের দেয়া তথ্য সূত্রে জানা গেছে বিগত ১৯ মার্চের বুধবারেও সমাজকে বুঝানো হয়েছে হাটের অর্জিত মাত্র প্রায় ৬০ হাজার টাকা । অথচ নতুন ইজারাদার ও এলাকাবাসী দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেওয়ার পরে ২৬ মার্চে অর্জন এসেছে প্রায় পৌনে ১০ লক্ষ টাকা। এমন করেই ঠকানো হয়েছে দীর্ঘ ১৬ বছর ধরে। যে কারণে ক্ষুব্ধ এলাকাবাসী ও সাধারণ জনগণ।

এমনকি ১৬ বছরেও এমন জাঁকজমকপূর্ণভাবে মাদ্রাসা প্রাঙ্গণে এ ধরণের ইফতার মাহফিল হয়নি বলে বলে দাবি তোলেন স্থানীয়রা। এলাকাবাসীও মহাখুশি এই ইফতার ও দোয়ার মাহফিলে যোগদান করতে পেরে। তারা প্রত্যেকেই এই হাট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

তাছাড়াও বিগত সময়ে যারা স্থানীয় সাধারণ জনগণসহ সরকারকে ঠকিয়েছে পাশাপাশি প্রশাসন ও রাজনৈতিক আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে কঠিন বিচারেরও দাবি জানান।

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd