• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীর হাওরে থেমে গেছে বৈঠার ঝড় হারিয়ে যাচ্ছে নৌকা বাইচের ঐতিহ্য, ক্ষয়ে যাচ্ছে হাওরের লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল

কিশোরগঞ্জের বাজিতপুরে ফুটবল খেলায় আহত কিরণের ৩দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Reporter Name / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নিকলী কিশোরগঞ্জ থেকে আহসানুল হক জুয়েলঃ কিশোরগঞ্জে জেলার বাজিতপুর উপজেলায় মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে আহত কিরণ মিয়া (২০) নামে এক যুবকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার সকাল ১০টার দিকে বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর এলাকার খেলার মাঠে জানাজা শেষে সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিরণ মিয়া বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পশ্চাৎ কুতুবপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার এলাকার মাঠে যুবকরা দু’টি টিম করে মিনি ফুটবল টুর্নামেন্ট ফুটবল খেলার আয়োজন করে। খেলার এক পর্যায়ে কিরণ বল নিয়ে গোল দিতে গেলে প্রতিপক্ষের গোলকি পারের সঙ্গে ধাক্কা খেলে মাথায় গুরুতর আঘাত পান কিরণ। সঙ্গে সঙ্গে সহপাঠীরা তাকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকের পরামর্শে সেখান থেকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তিন দিন চিকিৎসার পর গতকাল সোমবার দুপুরে মারা যায়। কিরণ মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফুটবল খেলতে গিয়ে প্রতিপক্ষের গোলকিপারের সঙ্গে ধাক্কা খেলে মাথায় গুরুতর আঘাত পান কিরণ মিয়া। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তিনি  উল্লেখ করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd