• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীর হাওরে থেমে গেছে বৈঠার ঝড় হারিয়ে যাচ্ছে নৌকা বাইচের ঐতিহ্য, ক্ষয়ে যাচ্ছে হাওরের লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল

নিকলীতে পল্লি বিদ্যুতের অবৈধ সুবিধা নেয় অসাধুরা আর ভোগান্তির শিকার হয় গ্রাহকেরা!

Reporter Name / ২১৪ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের নিকলীতে পল্লি বিদ্যুতের ঘাটতি এবং গ্রাহের ভোগান্তির জন্যে দায়ী অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীরা। এতে করে সুবিধা নেন বিদ্যুৎ অফিসে জড়িত অসাধু কর্মচারী এবং কর্মকর্তারা। এক দিকে নিকলীতে যেমনি বিদ্যুৎ তুলনামূলক কম অপরদিকে অবৈধ লাইনসহ সেখানে চলে অনেকটা প্রকাশ্যে হুকিংয়ের ব্যবহার! বিশেষ করে ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিয়ে,খতনা, রাজনৈতিক বিভিন্ন দলীয় অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও চলে এর অবৈধ ব্যাবহার। এমনকি অটোরিকশা চালকদের ক্ষেত্রে এ অনিয়মের তথ্য উঠে আসে। অনুসন্ধানে উঠে আসে অনেক ক্ষেত্রে অসাধু কর্মচারীদের যোগসাজশেও হয়ে থাকে। তবে অফিসিয়ালি তথ্যমতে, এর ফলে প্রাণহানির ঘটনাও অধিক ঘটে থাকে। সেই সাথে বাড়ে লোড শেডিং। হয়ে থাকে বিদ্যুৎ সমিতির অফিসিয়ালি সিষ্টেম লস। যে কারণে একদিকে যেমন বাড়ে সীমিত চাহিদার ক্ষেত্রে কর্তৃপক্ষের বেঁধে দেয়া লোড শেডিং অপরদিকে অর্থনৈতিক ঘাটতি মোকাবেলায় হয়ে থাকে ভিন্ন টার্গেট। যাকে বলে মরার উপরে খাড়ার ঘা। যেনো দেখার কেউ নেই! যদিও স্থানীয় অফিস সূত্রের দাবি এটা সিষ্টেম লস। এসবের প্রভাব কখনো গ্রাহকের উপর বর্তায় না। এছাড়াও প্রয়োজনের তুলনায় বিদ্যুৎ ঘাটতির কারণে ভ্যাপসা গরমের বাড়ছে ভোগান্তি। তবে অনুসন্ধানে জানা গেছে গ্রামের অন্যান্য ইউনিয়নের তুলনায় সদরে তুলনামূলক বিদ্যুৎ বেশী থাকে।

কিশোরগঞ্জের নিকলীতে মোট বিদ্যুৎ গ্রাহকদের সংখ্যা প্রায় ৪৩ হাজার। সেখানকার বিদ্যুৎ চাহিদার দিক বিবেচনায় ২০ এমবিএ এর প্রয়োজন থাকলেও সেখানকার সাবস্টেশনে অনুমোদন রয়েছে মাত্র ১০ এমবিএ। নিকলীর জারইতলা ইউনিয়নের ধারীশ্বর গ্রামে অবস্থিত সাব ষ্টেশনের অধীনে নিকলীতে মোট ৬টি ফিডার রয়েছে। এর মধ্যে নিকলী সদর ৬নং ফিডারের অধীনে। সার্বিক দিক বিবেচনায় সদরের গ্রাহকেরা তুলনামূলক বেশি বিদ্যুৎ পেয়ে থাকেন।

জানা গেছে সদরসহ উপজেলার সাতটি ইউনিয়নসহ আশেপাশের উপজেলার কিছু অংশও চলে জারইতলার অধীনে ৬নংফিডারের মাধ্যমে ১০ এমবিএ আওতায়। এরি মধ্যে দামপাড়া, কারপাশা ও সিংপুর চলে ১নং ফিডারের অধীনে। তবে সিংপুর এলাকার নদীর পূর্বপাড়ার অংশ এমনকি ঘোড়াদিঘা ও ডুবি চলে মিঠামইনের অধীনে আর ছাতিরচর চলে অষ্টগ্রামের ৩নং ফিডারে অধীনে। এছাড়াও গুরই ইউনিয়ন এবং সেখানকার হাওরের সেচ প্রকল্প চলে ১০ এমবিএ অধীনে ২নং ফিডারে। এমনকি জারইতলা ইউনিয়নের বলা চলে পুরো অংশ চলে ৩নং ফিডারে আর ৪নং ফিডারের অধীনে চলে কটিয়াদী উপজেলার পুরুরা ও করগাঁও ইউনিয়নসহ গচিহাটা এলাকার পুরুড়া বাজার সংলগ্ন অংশবিশেষ পর্যন্ত।৫নং ফিডারের অধীনে চলে রোদার পুড্ডা, ধারীশ্বর এবং করগাঁও এলাকার বাগ এলাকা পর্যন্ত। আশেপাশের উপজেলাগুলোতে বিদ্যুতের ক্যাপাসিটি বিবেচনায় দেখা গেছে পাকুন্দিয়ার পুলের ঘাটে -২০ এমবিএ, কটিয়াদী -১৫ এমবিএ, বাজিতপুরে -১৫ এমবিএ, ইটনায় -১০ এমবিএ, মিঠামইন-১০ এমবিএ, অষ্টগ্রাম -১০ এমবিএ।

কিশোরগঞ্জ জেলা বিদ্যুৎ অফিস সুত্র নিশ্চিত করেছেন প্রায় ৭ লাখ গ্রাহকের মধ্যে ১২টি উপজেলায় মাত্র ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ আছে । অভিযোগ রয়েছে বিদ্যুৎ বিলের অনিয়ম বিষয়েও। অনেক ক্ষেত্রে গড় বিলের সময়েও ব্যাপক তারতম্য। সীমিত পরিসরে বিদ্যুৎ ব্যবহারকারীদের বেলায়ও অনেক সময়ে অস্বাভাবিক বিলের অভিযোগের গুঞ্জন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অসংখ্য গ্রাহকের এমন অনিয়মের অভিযোগ।

পিডিবির অর্থ হল “বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড”। এটি বাংলাদেশের একটি সরকারি সংস্থা যা বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। ইংরেজিতে এটিকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা সংক্ষেপে বিপিডিবি বলা হয়। পিডিবি হল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এটি বাংলাদেশের একটি সরকারি সংস্থা। যা বিদ্যুৎ খাতের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থাপনার দায়িত্বেও নিয়োজিত। সংক্ষেপে পিবিডিবি নামে পরিচিত।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এটি বাংলাদেশ সরকারের একটি সংস্থা। ১৯৭২ সালে একটি স্বাধীন রাষ্ট্র রূপে বাংলাদেশের উত্থানের পর দেশটির বিদ্যুৎ খাতের উন্নয়নে পাবলিক সেক্টর প্রতিষ্ঠানে এটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

তাই সকল সুশীলদের অভিমত এই সেক্টরে সুষ্ঠু তদারকি জোরদার হলে অধিক স্বস্তি ফিরে আসবে।

নিকলী উপজেলা পল্লি বিদ্যুৎ সমিতির এজিম আজহারুল ইসলাম বলেন, হুকিংসহ বিদ্যুতের অবৈধ ব্যাবহার কখনো কাম্য নয়। এতে করে অফিসিয়ালি সিষ্টেম লস হয়। সদর এলাকাগুলোতে তুলনামূলক অবৈধ ব্যবহার কম হয়। তবে জেলার নিকলী, মিটামইন ও অষ্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে এর প্রভাব তুলনামূলক বেশি। এ ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটে থাকে। এতে করে গ্রাহকদের উপর লোডশেডিংয়ের প্রভাব পড়ে সত্য। তবে অর্থনীতিক প্রভাব ব্যক্তির উপর বর্তায় না বলেও দাবি করেন। তবে খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়ার চেষ্টা করেন বলেও জানান।

কিশোরগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান চৌধুরী এক প্রশ্নের জবাবে বলেন, ১২টি উপজেলায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ রয়েছে। এরি মধ্যে ৭ লাখ গ্রাহক ব্যতীত যদি কেউ অবৈধ লাইন চালায় তবে তাদের ক্ষেত্রে ৩গুন জরিমানার ব্যবস্থা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd