• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীর হাওরে থেমে গেছে বৈঠার ঝড় হারিয়ে যাচ্ছে নৌকা বাইচের ঐতিহ্য, ক্ষয়ে যাচ্ছে হাওরের লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল

কটিয়াদীতে মাদক-জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

Reporter Name / ২১২ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় মাদক ও জুয়া বন্ধের দাবীতে পিপুলিয়া ভূইয়াপাড়া, গোয়াতলা গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাইয়ের মঙ্গলবার দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া ভূইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পিপুলিয়া ভূইয়াপাড়া ও গোয়াতলা এই দুই গ্রামের ৫টি মসজিদের ইমামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মাদক ও জুয়া প্রতিরোধে মসজিদের মুসল্লিসহ এলাকাবাসী একাত্মতা প্রকাশ করেন। এতে বক্তব্য রাখেন, মাওলানা হাবিবুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর আলী হোসেন, আলীমুদ্দীন ভূইয়া নান্দু মেম্বার, জামাল মিয়া, গোলাপ মিয়া, আবুল হাসান, মোবারক ভূইয়া, মাওলানা লোকমান হোসেন, মাওলানা আসসাব উদ্দিন, মাওলানা আশিকুর রহমান প্রমূখ। এছাড়াও বিভিন্ন বক্তারা উল্লেখ করেন, মাদক ও জুয়া এলাকার যুবকদেরকে ধ্বংস করে ফেলছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক বিক্রি, সেবন ও জুয়া খেলা বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সেখানে রক্তদান সমিতির মুমুরদিয়া ইউনিয়ন শাখার সংগঠক হাসান তারেক বাপ্পী বলেন, যারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত আজকের পর থেকে ঐ ব্যক্তি ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট ঘোষণা করা হোক। মাদকের সাথে জড়িত ব্যক্তি বা তার পারিবারের যেকোন সামাজিক অনুষ্ঠান বয়কট করতে হবে। সরেজমিনে উঠে আসে সেখানে মাদক জুয়া ব্যাপক হারে বেড়ে গেছে শান্তি প্রিয় জনতাসহ তা নিয়ে নিয়ে অভিভাবকগণও খুবই উদ্বিগ্ন। মাদক ও জুয়ার হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে না পারলে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, জখম, ধর্ষণের মত অপরাধমূলক কর্মকান্ড দিন দিন আরো বেড়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd