• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র বাজিতপুর বাজার

দোকানে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ

Reporter Name / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ময়মনসিংহঃ জেলার ধোবাউড়ায় তৃতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
আজ বুধবার (২৮ অক্টোবর) ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ।
অভিযুক্ত আব্দুস সাত্তার উপজেলার কলসিন্দুর বাজারে মুদি ব্যবসা করেন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী উপজেলার কলসিন্দুর ইউনিয়নের বাসিন্দা। সে স্থানীয় একটি কওমী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
সোমবার (২৬ অক্টোবর) রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে আব্দুস সাত্তারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে ওই দিন দুপুরে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি বলেন, সোমবার দুপুরে ওই ছাত্রী কলসিন্দুর বাজারের আব্দুস সাত্তারের মুদি দোকানে গেলে কাজ আছে বলে শিশুটিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। দোকান থেকে বাড়িতে ফিরে মাকে বিষয়টি খুলে বলে শিশুটি।
পরে বিষয়টি জানাজানি হলে ওই শিশুর বাবা-মা ওই দিন স্থানীয়দের কাছে বিচার চেয়ে নালিশ করেন। এলাকাবাসী মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে ওই ছাত্রীর মা রাতেই বাদী হয়ে ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
তবে ঘটনার পর থেকে আব্দুস সাত্তার পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।
আগামীনিউজ/আশা 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd