• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র বাজিতপুর বাজার

নিকলীতে রোগীকে নির্যাতনের দায়ে ডাক্তারের বিরুদ্ধে মামলা

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিকলীতে ডাক্তার কর্তৃক নির্যাতনের শিকার এক রোগী ও তার পরিবার ন্যায় বিচারের আশায় আদালতে মামলা দায়ের করেছেন। এছাড়াও শারিরীক এবং অমানবিক নির্যাতনের বিষয়ে সুষ্ঠু বিচারের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবরে অভিযোগও দায়ের করেছেন এলাকাবাসী। অনুলিপি প্রদান করেন নিকলী থানার অফিসার ইনচার্জ, উপজেলা নিবার্হী কর্মকর্তা, জেলা মানবাধিকার কমিশন, পুলিশ সুপার এবং সিভিল সার্জন বরাবরে। 

কিশোরগঞ্জের নিকলী সদর হাসপাতালে সেবা নিতে আসা লাঞ্ছিতের শিকার অসহায় রফিকের বৃদ্ধা মাতা রাবেয়া বেগম থানায় সুযোগ হারিয়ে অবশেষে ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে ঘটনার ১৬দিন শ্রেণীর পরে ২২, সেপ্টেম্বর কিশোরগঞ্জ আমলগ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল আদালত নং-৪ এর অধীনে ১৪৩/৩২৩/৩৭৯/৩৮০/১৪৪ দঃ বিঃ উল্লেখ করে অভিযোগ দায়ের করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

ডাঃ সজিব ঘোষসহ মোট ৭ জনের বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করা হয়েছে পুরাতন ডায়বেটিসের রোগী হিসেবে ৭ সেপ্টেম্বর সাড়ে ১১ টার দিকে হাসপাতালে সেবাসহ ঔষধের আবেদন জানায়। ডাঃ সজিব ঘোষ অজুহাতে আপত্তি তোলেন রোগ নির্ণয়ের পর ঔষধ দেয়া হবে। যদিও তার কাছে ডায়বেটিসের বই রয়েছে। যার রেজিঃ নং -১৯০৯২০২১ এনসিডি রেজিঃ নং- ৮২০ রোগী তার প্রমাণ সাপেক্ষে সেবা পেতে অধিক আকুতি মিনতি করায় সজিব ক্ষিপ্ত হয়ে তার একটি প্রেসক্রিপশনও ছিঁড়ে ফেলে। এ সময়ে কিলঘুষিসহ এলোপাথাড়ি মারধরে রক্তাক্ত ও নীলাফুলা জখম করে। মারধর পরবর্তী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে তালাবদ্ধ করে রাখে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার খবরে গণমাধ্যম কমীসহ স্থানীয়া দেখার লক্ষ্যে প্রাণপণে চেষ্টা করলেও কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। তাৎক্ষণিক একজন গণমাধ্যমকমী এই বিষয়টি নিয়ে লাইভেও আসে।

ঘটনা পরবর্তী ডাঃ সজিব ঘোষের দায়ের করা অভিযোগ উল্লেখ রয়েছে বিকাল ৫টা ১০মিনিটে সংবাদ প্রাপ্তির পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে রফিককে থানা হেফাজতে রাখার পরবর্তীতে ৪৪৭/১৮৬/৩৫৩/৩৩২/৪২৭/৫০৬ প্যানাল কোড ১৮৬০ মোতাবেকে সজিব ঘোষকে বাদী করে মামলা রুজু করে। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে জেলা হাজতে প্রেরণ করে।

ভুক্তভোগী রফিকের স্বজন মিয়া হোসেন, মতিউর রহমান ও সাইদুর রহমানসহ একাধিক স্থানীয়রা উল্লেখ করেন তারা অভিযোগপত্র থানায় নিয়ে গেলেও ডাঃ সজিব ঘোষের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হয়নি ওসি। তাদের ভাষ্যমতে ডাঃ সজিব ঘোষ একজন ম্যানেজবাজ। তাকে ফ্যাসিবাদীর দোসর ও আওয়ামীগের সাবেক নেতা বলে উল্লেখ করেন মানববন্ধন থেকে শুরু করে একাধিক বিভিন্ন মহলে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রমাণপত্রও তুলে ধরেন।

মামলার বাদী রাবেয়া ভাষ্য, থানায় মামলা না নেওয়ার কারণে ন্যায় বিচারের আশায় আদালতের কাছে যান। আদালতও আবার থানাতেই পাঠিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

কিশোরগঞ্জ ফৌজদারি আদালতের আইনজীবী এ্যাডভোকেট মুছলেহ উদ্দিন সুমন জানান, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগের যথেষ্ট প্রমাণ সাপেক্ষে আমলগ্রহণকারী আদালত বিষয়টিকে প্রাথমিকভাবে আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর। ১ মাসের মধ্যে রিপোর্ট প্রেরণের সময়সীমা ধার্য করা হয় বলে তিনি উল্লেখ করেন।

নিকলী থানার অফিসার্স ইনচার্জ কাজী আরিফ উদ্দিন এক প্রশ্নের জবাবে জানান তার কাছে এখনো আদালতের দেয়া রাবেয়া বাদীর মামলার কাগজপত্র আসেনি। তাছাড়া ঘটনা পরবর্তী থানায় অভিযোগ দায়ের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।

ডাঃ সজিব ঘোষের সাথে একাধিকবার এই বিষয়ে কথা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগের কথা সম্পূর্ণ অস্বীকার করেন। এমনকি তিনি উল্টো অভিযোগ তোলেন বাদীর ছেলের বিরুদ্ধে। 

জেলা সিভিল সার্জন ডা.অভিজিত শর্ম্মা জানান, তার কাছে ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো ধরণের অভিযোগ এখন পর্যন্ত আসেনি। অভিযোগ আসলে বিধি মোতাবেক বিষয়টি দেখবেন বলেও জানান। তবে নিকলী সদর হাসপাতালের দায়িত্বে থাকা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়ের করা একটি অভিযোগ বিষয়ে অবগত আছেন বলে স্বীকার করেছেন। আদালতে ডাঃ সজিবের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে এখনো তিনি কিছু শুনেননি বলে উল্লেখ করেন।

 

 

 

 

 

 

 

  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd