• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীর হাওরে থেমে গেছে বৈঠার ঝড় হারিয়ে যাচ্ছে নৌকা বাইচের ঐতিহ্য, ক্ষয়ে যাচ্ছে হাওরের লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল

মোহাম্মদপুর-শ্যামলীর হাসপাতালে র‌্যাবের অভিযান

Reporter Name / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ঢাকাঃ  বিভিন্ন অনিয়ম ও ভুয়া ডাক্তারের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার কয়েকটি হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টা থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

পলাশ কুমার বসু জানান, মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার মক্কা-মদিনা হাসপাতাল, নূরজাহান জেনারেল হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে ভুয়া ডাক্তার ও অনিময়ের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে এসব হাসপাতাল থেকে বেশ কয়েকজন ভুয়া ডাক্তার ও দালালকে আটক করেছে র‌্যাব-২ এর সদস্যরা।

তিনি বলেন, নিটোর (পঙ্গু হাসপাতালে) চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণে বাধ্য করে আসছিলো একটি চক্র। সম্প্রতি প্রভাবশালী এসব দালালচক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ কয়েকটি হাসপাতালে অভিযান চালানো হচ্ছে।
এসব বেসরকারি হাসপাতালে নামসর্বস্ব ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত ডাক্তার ছাড়াই বিভিন্ন ধরনের সংবেদনশীল ও জটিল অস্ত্রোপচার করা হয় এখানে। এর ফলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা উপযুক্ত সেবা না পেয়ে কিছু ক্ষেত্রে মারাত্মকভাবে অঙ্গহানিসহ প্রাণহানির অভিযোগ পাওয়া গেছে।
অথচ রোগীদের মোটা অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হয়। বিল পরিশোধ করতে না পারলে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
আগামীনিউজ/জেহিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd