• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র বাজিতপুর বাজার

হাজী সেলিমের ‘অবৈধ সম্পদের’ খোঁজে দুদক!

Reporter Name / ৩৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ঢাকাঃ সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও স্থানীয় কাউন্সিলর ইরফান সেলিমকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এবার হাজী সেলিমের আয় বর্হিভূত ‘অবৈধ’ সম্পদের সন্ধানে নামছে দর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (২৮ অক্টোবর) ‍দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনার মো. মোজাম্মেল হক খান সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 দুদক কমিশনার জানান, সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের সম্পদ নিয়ে গণমাধ্যমে আসা তথ্য খতিয়ে দেখছে দুদক। তাদের অর্জিত সম্পদগুলো দুদকের তফসিলভুক্ত হলে অপরাধ বলে গণ্য হবে। আইন অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম শুরু হবে।
দুদকের এই কমিশনার বলেন, হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের বিষয়ে আমরা গণমাধ্যমে দেখেছি। এতে অবৈধ সম্পদের সংশ্লিষ্টতা আছে কি না তা পরিষ্কার নয়। তাদের সম্পদগুলো অবৈধ হলে দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
উল্লেখ্য, গত (২৫ অক্টোবর) রাতে রাজধানীর কলাবাগান সিগনালে এমপি হাজী মো. সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন ডিএসসিসি ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম।
এ ঘটনায় সে রাতেই মামলা দায়েরের পর গত সোমবার (২৬অক্টোম্বর) পুরান ঢাকায় তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৮টি ওয়াকিটকি, বিদেশি মদও অস্ত্র উদ্ধার করে র‌্যাব। ইরফানকে ১৮ মাস ও তার দেহরক্ষী মো. জাহিদকে ছয় মাস কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে জয়ী হন ইরফান। বিদেশে লেখাপড়া করে আসা ইরফান বাবার ব্যবসা প্রতিষ্ঠান মদিনা গ্রুপের পরিচালকদেরও একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd