• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা নিকলীর হাওরে থেমে গেছে বৈঠার ঝড় হারিয়ে যাচ্ছে নৌকা বাইচের ঐতিহ্য, ক্ষয়ে যাচ্ছে হাওরের লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা নিকলীতে বালু উত্তোলনের ঘটনাসহ পৃথক ঘটনায় নিহত –২ পর্যটন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান, উদ্ধার অভিযান অব্যাহত হাওরে মাছ কমছে, প্রভাব পড়ছে কিশোরগঞ্জের শতবর্ষী শুঁটকি শিল্পে  নিকলীতে প্রবীণ আওয়ামীগ নেতা ও সাবেক ৪ বারের চেয়ারম্যান আজমল হোসেন গ্রেফতার  আবহাওয়ার আমূল পরিবর্তনের ফলে হাওরের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জনজীবনে চ্যালেঞ্জ      হাওরে প্রবেশদ্বার এলাকায় দস্যুদের তাণ্ডব: শিশুকে হত্যা হুমকিতে লুটে নেয় আড়াই লক্ষাধিক টাকা হাওরাঞ্চলের চামড়া অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানায় আর অনেকে পুঁতে রাখাসহ নদী ও ডোবানালায় ফেলেছেন নিকলী-বাজিতপুরে বিএনপিতে বিভক্তি, সুবিধা নিচ্ছে আ’লীগ মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় ঈদের নামাজীর ঢল

নিকলীর এক বিমান সেনার দুর্ঘটনাজনিত মৃত্যুতে পরিবারে শোকের ছায়া

Reporter Name / ১৭৬ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজেস্ব প্রতিবেদনঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাজনপুর পূর্বপাড়ার সাহাব উদ্দিনের ছেলে বিমান বাহিনীর কর্মরত মনির হোসাইন (২৭) দুর্ঘটনাজনিত মৃত্যুতে পরিবারে শোকের ছায়া। জানা গেছে সাপ্তাহিক ছুটিতে ১৭ জুলাই বৃহস্পতিবারে পরিবারের সাথে দেখা করার উদ্দেশ্যেই বাড়িতে এসেছিলেন। শনিবারে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বাড়ি থেকে যথারীতি সিএনজি যোগে কটিয়াদী থেকে রওয়ানা দিয়ে দুপুর প্রায় দেড়টার দিকে নরসিংদী  জেলার কাপাসিয়ার নামক টোক এলাকায় পৌঁছালে সেখানে দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় মনির হোসাইন। এ সময়ে সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীরাও আহত হন। আহত বিমান সেনা মনির হোসাইনের অবস্থা তখন আশঙ্কাজনক দেখলে তাকে দ্রুত নিকটবর্তী কাপাসিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার বেগতিক দেখলে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে তাকে এক পর্যায়ে মৃত ঘোষণা করেন।

৫ ডিসেম্বর ১৯৯৮ সালে মধ‍্যবিত্ত পরিবারে জন্ম নেয়া মনির হোসাইন ২০১৪ সালে জারইতলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পরবর্তীতে ২৯ মার্চ  ২০১৬ সালে বাংলাদেশ বিমান বাহেনীতে যোগদান করেন। তথমতে, ১৬, মে ২০১৬ সালে  বাংলাদেশ র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব) যোগদান করেন। সেখান থেকে র‍‍্যাব-১  যোগদান করেন ১৬, জুন, ২০২৪ সালে ।  তার আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যুর খবরে পরিবারের সদস্যরাও বারবার মূর্ছা যান। বাবা সাহাব উদ্দিন, মা কল্পনা  আক্তার ও স্ত্রী তারমিন আক্তারসহ সকল স্বজনেরা তার এই মৃত্যুতে ভীষণভাবে শোকাহত। এক বছরের একমাত্র ছেলেকে কোলে নিয়ে সকালে আলিঙ্গনে মেতে থাকা বিমান সেনার মৃত্যু যেনো এক হৃদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছে স্বজন শুভাকাঙ্ক্ষীদের মাঝে। এ ঘটনায় শুধু তার পরিবার এবং স্বজনেরাই নয় বরং বন্ধু মহল এবং শুভাকাঙ্ক্ষীরাও শোকাহত। পারিবারিকভাবে নিশ্চিত করা হয়েছে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে এবং গ্রামের বাড়িতেই সেখানকার গোরস্থানে দাফন ও জানাযার নামাজ শেষে সমাধিস্থ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd